স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর সিগনেচার প্রকল্পগুলোর সফল বাস্তবায়নে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সক্রিয় হতে হবে। সরকারি প্রকল্পগুলোর তৃণমূল পর্যায়ে সুষ্ঠু বাস্তবায়ন না হওয়া সরকারের ব্যর্থতার অন্যতম কারণ। তাই জনগণের কল্যাণে গৃহীত এই বিশেষ প্রকল্পগুলো যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সোমবার (১ জুন) সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর সিগনেচার প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি রাজশাহীতে বাস্তবায়নাধীন সিগনেচার প্রকল্পগুলোর স্পেশাল মনিটরিং করতে এসেছেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, এক লাখ...
Developed by BDITHOST