অনলাইন ডেস্ক : ভারতীয় দলের নির্বাচক প্যানেল আগেই জানিয়ে রেখেছিল, দুলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ থেকেই বাছাই করা হবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের জন্য জাতীয় দল। এবার তাই দুলীপের দিকে আলাদা ভাবে নজর দিতেই হচ্ছে সবাইকে। আর সেখান থেকেই যেন দুশ্চিন্তা করার রসদ পেয়ে গিয়েছে ভারতের নির্বাচকরা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজেদের বোলিং লাইনআপ নিয়ে ভাবনা নিশ্চিতভাবেই হবে ভারতের নির্বাচকদের। জাসপ্রিত বুমরাহ থাকবেন বিশ্রামে। নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাঠে বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য বুমরাহকে ফিট রাখতে চায় ভারতের টিম ম্যানেজমেন্ট। সে কারণে থাকছেন না এই পেসার। অন্যদিকে মোহাম্মদ শামিকে নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও চলতি মাসেই তার সেরে ওঠার সম্ভাবনা খুব একটা নেই। যে কারণে তাকে ছাড়াই বাংলাদেশ সিরিজের দল সাজাতে পারে ভারত। মোহাম্মদ সিরাজ ছাড়া ভারতের পেস লাইনআপে নিশ্চিত...
Developed by BDITHOST