স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় স্কুল থেকে সাইকেল যোগে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস এর ধাক্কায় মিনহাজুল ইসলাম (১০) নামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে দেড়টার দিকে উপজেলার মিরগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজুল ইসলাম মিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। সে উপজেলার মিরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলাম ও বেবি খাতুন দম্পতির একমাত্র ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মিনহাজ সকালের ক্লাস শেষ করে আনুমানিক দুপুর দেড়টার দিকে স্কুল থেকে সাইকেলে যোগে দুপুরের টিফিন খাওয়ার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা যায়। মিরগঞ্জ ভানুকর এলাকায় রাস্তার পাশে তার বাড়ির কাছাকাছি পৌঁছালে, ঈশ্বরদী থেকে রাজশাহী গামী একটি দ্রুতগতির সাদা রঙের মাইক্রোবাস তার সাইকেলটিকে সরাসরি সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে সে সাইকেলসহ রাস্তা থেকে ছিটকে...
Developed by BDITHOST