নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১০:৫৪। ১১ জুন, ২০২৬।

বাঘায় মাইক্রোবাস এর ধাক্কায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

জুন ১১, ২০২৬ ৯:১৪ 👁️ ৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় স্কুল থেকে সাইকেল যোগে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস এর ধাক্কায় মিনহাজুল ইসলাম (১০) নামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে দেড়টার দিকে উপজেলার মিরগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ​নিহত মিনহাজুল ইসলাম মিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। সে উপজেলার মিরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলাম ও বেবি খাতুন দম্পতির একমাত্র ছেলে।

আরও পড়ুনঃ  গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মিনহাজ সকালের ক্লাস শেষ করে আনুমানিক দুপুর দেড়টার দিকে স্কুল থেকে সাইকেলে যোগে দুপুরের টিফিন খাওয়ার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা যায়। মিরগঞ্জ ভানুকর এলাকায় রাস্তার পাশে তার বাড়ির কাছাকাছি পৌঁছালে, ঈশ্বরদী থেকে রাজশাহী গামী একটি দ্রুতগতির সাদা রঙের মাইক্রোবাস তার সাইকেলটিকে সরাসরি সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে সে সাইকেলসহ রাস্তা থেকে ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা গরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মাইক্রোবাসটিকে চারঘাট বাজারে সাধারণ জনতা আটক করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।