নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১২:০১। ২৪ এপ্রিল, ২০২৬।

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদনের নবনির্মিত ৩ তলা ভবনের শুভ উদ্বোধন

অক্টোবর ১০, ২০২৪ ১১:০৪
Link Copied!

মোহাঃ আসলাম আলী ,স্টাফ রিপোর্টোর: রাজশাহীর বাঘায় সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ-আজিজ বৃদ্ধা নিকতনের নবনির্মিত ৩ তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর ২৪) সকাল সাড়ে ১১ টায় খুলনার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর শামছুল আলম উক্ত ফাউন্ডেশনের শুভ
উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি সাইদুর রহমান।
জানা গেছে,সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন ১ কোটি ৪৫ লক্ষ ৬৬ টাকা ব্যয়ে ২৫০ জন শিশু ও বৃদ্ধাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করেন।
এ সময় বক্তব্য রাখেন,সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ-আজিজ বৃদ্ধা নিকতনের সাধারণ সম্পাদক আল মাহমুদ কমল,তত্বাবধায়ক শাহদৌলা আল মনসুর প্রতিষ্ঠাতা পরিচালক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন ওরফে সমেশ ডাক্তার এর সহধর্মিণী মেহেরুন্নেছা,গড়গড়ি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মাসুদ করিম টিপু,ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক শামসুল ইসলাম,সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,গণমাধ্যম কর্মী আসলাম আলী,সদস্য আমানুল হক আমান, সদস্য গোলাম তোফাজ্জল কবীর মিলন,প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ-আজিজ বৃদ্ধা নিকতনের
কো-অর্ডিনেটর মসলেম আলী ফকির।
সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকতনের নতুন ভবন উদ্বোধনের আগে প্রতিষ্ঠাতা পরিচালক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন ওরফে স শমেস ডাক্তার শারীরিকভাবে অসুস্থ থাকায় তার সুস্থতা কামনায় দোয়া করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলা আল-মামুন।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।