নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। ভোর ৫:১৭। ১১ জুন, ২০২৬।

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

জুন ১১, ২০২৬ ৩:৪২ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব আসতে পারে। বর্তমানে এ সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দিতে পারেন। শুধু আগামী অর্থবছর নয়, পরবর্তী পাঁচ বছরের জন্য ধাপে ধাপে করমুক্ত আয়সীমা বৃদ্ধির রূপরেখাও বাজেটে থাকতে পারে।

আরও পড়ুনঃ  রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

সূত্র অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব থাকতে পারে। ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে এটি বাড়িয়ে ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে সাড়ে ৪ লাখ টাকা করার পরিকল্পনা থাকতে পারে।

বিশেষ শ্রেণির করদাতাদের ক্ষেত্রেও করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব আসতে পারে। নারী করদাতা ও ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের সম্ভাবনা রয়েছে। ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে তা ৪ লাখ ৫০ হাজার এবং ২০৩০-৩১ অর্থবছরে ৫ লাখ টাকা করার প্রস্তাব থাকতে পারে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব থাকতে পারে। পরবর্তী দুই অর্থবছরে তা ৫ লাখ ২৫ হাজার এবং ২০৩০-৩১ অর্থবছরে ৫ লাখ ৭৫ হাজার টাকায় উন্নীত করার পরিকল্পনা থাকতে পারে।

আরও পড়ুনঃ  গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব থাকতে পারে। ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে তা ৫ লাখ ৫০ হাজার এবং ২০৩০-৩১ অর্থবছরে ৬ লাখ টাকা নির্ধারণের সম্ভাবনার কথা জানিয়েছে সূত্র।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।