নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। বিকাল ৫:২৫। ৯ মে, ২০২৬।

ভারত সফর বাতিল শাকিরার

মার্চ ২২, ২০২৬ ৬:৫৯
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারত সফর বাতিল করেছেন লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরা। প্রায় ১৯ বছর পর ভারতের মাটিতে গান গাওয়ার কথা ছিল তার কিন্তু নিরাপত্তার কারণে সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে বাধ্য হলেন এই গায়িকা। ২০০৭ সালে শেষবার ভারতে পারফর্ম করেছিলেন শাকিরা। মাঝে দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভারতের সাধারণ দর্শকদের জন্য কোনো বড় শো করেননি তিনি।

যদিও অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে তাকে গাইতে দেখা গেছে, তবে সেই আয়োজনটি ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। ফলে শাকিরার এই ‘ইন্ডিয়া ট্যুর’ ঘিরে ভক্তদের মাঝে উন্মাদনা ছিল আকাশচুম্বী। আগামী ১০ ও ১৫ এপ্রিল ভারতে দুটি শো করার কথা ছিল তার। ভক্তদের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে পরে ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে আরও একটি শো যুক্ত করা হয়।

আরও পড়ুনঃ  আরএমপির কমিশনারসহ ৯ ডিআইজি ও ২৯ এসপির রদবদল

মুম্বাইয়ে দু’দিন এবং দিল্লিতে একদিন পারফর্ম করার কথা ছিল শাকিরার। এই কনসার্টগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ৬০০০ টাকা এবং সর্বোচ্চ ভিআইপি টিকিটের দাম ছুঁয়েছিল লাখ টাকার ঘর। প্রিয় গায়িকাকে সামনে থেকে দেখার আশায় ইতোমধ্যে হাজার হাজার অনুরাগী টিকিট সংগ্রহ করেছিলেন। ভিনদেশি ও ভিনরাজ্যের ভক্তরা সেরেছিলেন বিমান ও হোটেল বুকিং।

আরও পড়ুনঃ  মোহনপুরে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিক শীর্ষক মতবিনিময় সভা

সফর বাতিলের ঘোষণায় মুহূর্তেই সেই উচ্ছ্বাস বিষাদে রূপ নিয়েছে। অনুষ্ঠানের আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা দুঃখিত। সম্প্রতি পশ্চিম এশিয়ায় যে সংঘর্ষ চলছে, তার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হল। কারণ, আমাদের কাছে অনুরাগীদের ও শিল্পীর নিরাপত্তা সবার উপরে।’

আরও পড়ুনঃ  নগরীতে ড্রেন পরিস্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইতোমধ্যেই যারা টিকিট কেটে ফেলেছিলেন, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে টাকা ফেরত পেয়ে যাবেন। পরে কবে ফের অনুষ্ঠান হবে, তা নিয়ে এখনই কোনও দিন নির্ধারণ হয়নি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।