অনলাইন ডেস্ক : ভারত সফর বাতিল করেছেন লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরা। প্রায় ১৯ বছর পর ভারতের মাটিতে গান গাওয়ার কথা ছিল তার কিন্তু নিরাপত্তার কারণে সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে বাধ্য হলেন এই গায়িকা। ২০০৭ সালে শেষবার ভারতে পারফর্ম করেছিলেন শাকিরা। মাঝে দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভারতের সাধারণ দর্শকদের জন্য কোনো বড় শো করেননি তিনি। যদিও অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে তাকে গাইতে দেখা গেছে, তবে সেই আয়োজনটি ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। ফলে শাকিরার এই 'ইন্ডিয়া ট্যুর' ঘিরে ভক্তদের মাঝে উন্মাদনা ছিল আকাশচুম্বী। আগামী ১০ ও ১৫ এপ্রিল ভারতে দুটি শো করার কথা ছিল তার। ভক্তদের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে পরে ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে আরও একটি শো যুক্ত করা হয়। মুম্বাইয়ে দু’দিন এবং দিল্লিতে একদিন পারফর্ম করার...
Developed by BDITHOST