জহিরুল ইসলাম, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী (ক্রেডিট চেকিং কাম সার্টিফিকেট সহকারী) এস এম ইব্রাহিমের বিরুদ্ধে অবৈধভাবে ভেকু (এক্সক্যাভেটর) দিয়ে মাটি কাটার অনুমতি পাইয়ে দেওয়ার নামে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এছাড়া খাসজমির ডিসিআর (খাজনা রসিদ) প্রদান, নামজারি ও বিভিন্ন ভূমি সেবায় অনিয়ম এবং ঘুষ গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চললেও ইব্রাহিম তার এক আত্মীয়ের মাধ্যমে গোপনে চুক্তি করে মাটি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিতেন এবং প্রশাসনিক ঝামেলা থেকে রক্ষা করার আশ্বাস দিতেন। ভুক্তভোগী বজলুর রহমান ফরিদপুরের সদরপুর উপজেলার দক্ষিণ আটরশি এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করে বলেন, ভেকু দিয়ে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করার সময় ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দেড়...
Developed by BDITHOST