মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : মাদক, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও সাইবার অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে রাজশাহীর তানোর উপজেলার আকচা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। বুধবার (১০ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ সমাজের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করার দায়িত্ব তরুণ সমাজের ওপর বর্তায়। শিক্ষার্থীদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধই একটি সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে...
Developed by BDITHOST