স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ জুলাই) নগরের লক্ষ্মীপুর মোড়, শিক্ষা বোর্ডের সামনের সড়ক র্যালিটি হয়। ৩৬ জুলাই চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রাজপাড়া থানা আমির অধ্যাপক নুরুল ইসলাম মনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জনাব জসিম উদ্দিন সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও গণভোটে প্রদত্ত জনগণের রায় এখনো বাস্তবায়িত হয়নি। তিনি দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছেন, কিন্তু বর্তমান সরকার বিভিন্ন সাংবিধানিক জটিলতার কথা উল্লেখ করে সেই গণরায় বাস্তবায়নে বিলম্ব...
Developed by BDITHOST