নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

জুলাই ২৫, ২০২৬ ১০:০৮ 👁️ ৩৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ জুলাই) নগরের লক্ষ্মীপুর মোড়, শিক্ষা বোর্ডের সামনের সড়ক র‍্যালিটি হয়।

৩৬ জুলাই চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রাজপাড়া থানা আমির অধ্যাপক নুরুল ইসলাম মনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জনাব জসিম উদ্দিন সরকার।

আরও পড়ুনঃ  উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও গণভোটে প্রদত্ত জনগণের রায় এখনো বাস্তবায়িত হয়নি। তিনি দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছেন, কিন্তু বর্তমান সরকার বিভিন্ন সাংবিধানিক জটিলতার কথা উল্লেখ করে সেই গণরায় বাস্তবায়নে বিলম্ব করছে। তিনি অবিলম্বে গণরায় বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, অন্যথায় দেশের জনগণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে গণরায় বাস্তবায়নের দাবি আদায়ে সোচ্চার হবে।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

রাজপাড়া থানা সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোকলেসুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব একেএম সারোয়ার জাহান প্রিন্স।

এছাড়াও বক্তব্য রাখেন রাজপাড়া থানা সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গোলজার হোসাইন, ৫ নম্বর ওয়ার্ড আমির ও সাবেক ছাত্রনেতা মো. আবু আব্বাস এবং ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাকিউর রশিদ সঞ্জুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

সমাবেশ শেষে সিএন্ডবি মোড়স্থ ৩৬ জুলাই চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর লক্ষ্মীপুর মোড়, শিক্ষা বোর্ডের সামনের সড়ক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় লক্ষ্মীপুর মোড়ে এসে শেষ হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।