স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকায় সংঘটিত অটোরিকশাচালক হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাইকৃত অটোরিকশা, চারটি ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি জানান, নিহত মামুনুর রশিদ গত ২ মে বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিদিনের মতো ভাড়ায় চালানোর উদ্দেশ্যে অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হন। রাতে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দামকুড়া থানা পুলিশ জোতরাবোন উত্তরপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার...
Developed by BDITHOST