স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র ও গুলির একটি চালান। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে সেই চালান জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারসহ এক নারী ও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম। এ সময় প্রাইভেটকারটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা এলাকার বাসিন্দা দুলাল শেখ (৩৬) এবং একই এলাকার সানজিদা আক্তার শিমু (১৮)। প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে নির্ভরযোগ্য...
Developed by BDITHOST