স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে আসন্ন ইদ-উল-আজহা-২০২৫ উপলক্ষ্যে কোরবানির পশুর হাট, বাজার, ও মার্কেটসমূহে আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক ও নিরাপদ রাখার লক্ষ্যে ইজারাদার, ব্যবসায়ী প্রতিনিধি এবং বাজার কমিটি ও পরিবহণ সংশ্লিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তির। মঙ্গলবার (১৩ মে) সকাল ১১ টায় আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। কোরবানির ইদ উপলক্ষ্যে জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন আরএমপি পুলিশ কমিশনার। তিনি বলেন, মহাসড়কে পশুর হাট বসানো যাবে না। প্রতিটি পশুরহাটে সিসি ক্যামেরা, জেনারেটর এবং নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার কথা বলেন। সেই সাথে পশু রাখার জন্য শেড তৈরি করা, আগত ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য পানি ও...
Developed by BDITHOST