নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে তিন দিনব্যাপী জুলাই ভিত্তিক ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শুরু

জুলাই ১৫, ২০২৫ ৬:৪৯ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে ‘তারুণ্যের উৎসব’ উদ্যাপন উপলক্ষ্যে তিন দিনব্যাপী জুলাই ভিত্তিক ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়েছে। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে প্রতিযোগিতাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার।

উদ্বোধনকালে টুকটুক তালুকদার বলেন, গণগ্রন্থাগারে আবৃত্তি প্রতিযোগিতা ছোট ছোট শিক্ষার্থীদের জন্য অনেক ফলপ্রসূ হবে। এখানে তারা বিভিন্ন বই সম্পর্কে জানবে এবং কোন তাকে কোন বই থাকে, সেটা দেখবে। এর ফলে তারা অনেক কিছু শিখতে পারবে।

আরও পড়ুনঃ  মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

তিনি বলেন, আজকের এই তরুণ প্রজন্ম ১০-১৫ বছর পরে আমরা যে চেয়ারে বসে আছি সেখানে বসবে। সেই তরুণ প্রজন্মকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে আমাদের আজকের এই আয়োজন। আমাদের নতুন বাংলাদেশে আমরা সবাই স্বাধীন, সবাই মনের ভাব প্রকাশ করতে পারি। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি।

আরও পড়ুনঃ  দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

এসময় তিনি সন্তানদের মানসিক বিকাশ ঘটাতে পড়াশুনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতায় অংশগ্রহণের পরামর্শ দেন।

বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান এর সভাপতিত্বে এ প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সামাদ মন্ডল। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।