স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে ‘তারুণ্যের উৎসব’ উদ্যাপন উপলক্ষ্যে তিন দিনব্যাপী জুলাই ভিত্তিক ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়েছে। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে প্রতিযোগিতাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার। উদ্বোধনকালে টুকটুক তালুকদার বলেন, গণগ্রন্থাগারে আবৃত্তি প্রতিযোগিতা ছোট ছোট শিক্ষার্থীদের জন্য অনেক ফলপ্রসূ হবে। এখানে তারা বিভিন্ন বই সম্পর্কে জানবে এবং কোন তাকে কোন বই থাকে, সেটা দেখবে। এর ফলে তারা অনেক কিছু শিখতে পারবে। তিনি বলেন, আজকের এই তরুণ প্রজন্ম ১০-১৫ বছর পরে আমরা যে চেয়ারে বসে আছি সেখানে বসবে। সেই তরুণ প্রজন্মকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে আমাদের আজকের এই আয়োজন। আমাদের নতুন বাংলাদেশে আমরা সবাই স্বাধীন, সবাই মনের ভাব প্রকাশ করতে পারি। এটা আমাদের জন্য একটা...
Developed by BDITHOST