নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে পুলিশের অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ১৯

ডিসেম্বর ১, ২০২৫ ৩:০৮ 👁️ ৩০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের চাঁদাবাজ, অবৈধ দখলদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ দখলদার ও চাঁদাবাজির অভিযোগে মোট ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৮ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১২ জন রয়েছেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

গ্রেপ্তারকৃত চাঁদাবাজ হলো মো: তারেক রহমান (৩০)। তারেক রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর বাসার রোড এলাকার মুন্সি আবুল খায়েরের ছেলে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।