স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের চাঁদাবাজ, অবৈধ দখলদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ দখলদার ও চাঁদাবাজির অভিযোগে মোট ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৮ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১২ জন রয়েছেন। গ্রেপ্তারকৃত চাঁদাবাজ হলো মো: তারেক রহমান (৩০)। তারেক রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর বাসার রোড এলাকার মুন্সি আবুল খায়েরের ছেলে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
Developed by BDITHOST