নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

জানুয়ারি ৮, ২০২৬ ৮:৫৭ 👁️ ৭৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে রাজপাড়া থানা পুলিশের অভিযানে এবং দামকুড়া থানার সহযোগিতায় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ সিজানুর ইসলাম (২৫)। তিনি রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন শ্রীরামপুর গ্রামের মৃত রাজু আহমেদের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ভুক্তভোগী মোঃ রামীম ইমতিয়াজ কাব্য (১৮), পিতা: মোঃ রনি। তিনি স্থায়ীভাবে মতিহার থানাধীন তালাইমারী এলাকার বাসিন্দা হলেও বর্তমানে বোয়ালিয়া থানাধীন সুলতানাবাদ এলাকায় বসবাস করেন। তিনি গত ২ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার দিকে রাজপাড়া থানাধীন শ্রীরামপুর টি-বাঁধের মেইন গেটের পূর্ব পাশের একটি সরু গলিতে তার ব্যবহৃত নীল রঙের পুরাতন অ্যাপাচি RTR ১৬০ সিসি মোটরসাইকেলটি রেখে টি-বাঁধ এলাকায় ঘোরাফেরা করতে যান।পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফিরে এসে তিনি দেখতে পান,ঘটনাস্থলে রাখা মোটরসাইকেলটি নেই। ধারণা করা হয়, অজ্ঞাতনামা চোর বা চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে ভুক্তভোগীর পিতা মোঃ রনি রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে রাজপাড়া থানা পুলিশ চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযান শুরু করে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

অভিযানের ধারাবাহিকতায় বুধবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দামকুড়া থানার সহযোগিতায় রাজপাড়া থানা পুলিশ উক্ত চোরাই মোটরসাইকেলসহ মোঃ সিজানুর ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।