স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে রাজপাড়া থানা পুলিশের অভিযানে এবং দামকুড়া থানার সহযোগিতায় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ সিজানুর ইসলাম (২৫)। তিনি রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন শ্রীরামপুর গ্রামের মৃত রাজু আহমেদের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ভুক্তভোগী মোঃ রামীম ইমতিয়াজ কাব্য (১৮), পিতা: মোঃ রনি। তিনি স্থায়ীভাবে মতিহার থানাধীন তালাইমারী এলাকার বাসিন্দা হলেও বর্তমানে বোয়ালিয়া থানাধীন সুলতানাবাদ এলাকায় বসবাস করেন। তিনি গত ২ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার দিকে রাজপাড়া থানাধীন শ্রীরামপুর টি-বাঁধের মেইন গেটের পূর্ব পাশের একটি সরু গলিতে তার ব্যবহৃত নীল রঙের পুরাতন অ্যাপাচি RTR ১৬০ সিসি মোটরসাইকেলটি রেখে টি-বাঁধ এলাকায় ঘোরাফেরা করতে যান।পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফিরে এসে তিনি দেখতে পান,ঘটনাস্থলে রাখা মোটরসাইকেলটি নেই। ধারণা করা হয়, অজ্ঞাতনামা চোর...
Developed by BDITHOST