স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক কথিত ছাত্রলীগ কর্মীকে কেন্দ্র করে দিনভর নাটকীয় ঘটনাপ্রবাহে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। প্রক্টরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ওই ব্যক্তিকে শিক্ষার্থীদের মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়। এর কিছুক্ষণ পরই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবনে হামলার ঘটনায় রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার ও তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব আহত হন। পরে অভিযুক্তদের ‘সেইফ এক্সিট’ দেওয়ার অভিযোগ তুলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রাকসু ও হল সংসদের নেতারা। শেষ পর্যন্ত উপাচার্যের তদন্ত কমিটি গঠন ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। সোমবার (২৭ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রক্টর দপ্তর, রাকসু ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকা এবং প্রশাসনিক ভবনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত...
Developed by BDITHOST