স্টাফ রিপোর্টার : রাজশাহী অঞ্চলে জলাতঙ্ক রোগ প্রতিরোধের সরকারি টিকার (র্যাবিক্স-ভিসি) সংকট দেখা দিয়েছে। ফলে প্রাণীর কামড় বা আঁচড়ের শিকার ব্যক্তিদের নিজের টাকায় টিকা কিনতে হচ্ছে। জানা গেছে,রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ছয়মাস ধরে জলাতঙ্কের টিকার চরম সংকট চলছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তর চাহিদা অনুযায়ী নিয়মিত টিকা সরবরাহ করতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে রোগীদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছিল। তবে সেই টিকাও দুই সপ্তাহ আগে শেষ হয়েছে। ফলে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের (এআরভি) তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি এই হাসপাতালে বর্তমানে টিকার সরবরাহ শূন্যের কোঠায় নেমে আসায় বিপাকে পড়েছেন কামড় বা আঁচড় নিয়ে আসা শত শত সাধারণ মানুষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীসহ আশেপাশের জেলা ও উপজেলাগুলো থেকে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ জন রোগী কুকুর, বিড়াল কামড় ও...
Developed by BDITHOST