নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাস্তায় অবৈধ স্থাপনা করে জনদুর্ভোগ করায় তিন ব্যাক্তিকে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬ ৮:৩৯ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা এলাকায় যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে একাধিক ব্যাক্তিকে জরিমানা করে রাজশাহী সিটি কর্পোরেশন ও র‌্যাব-৫, রাজশাহী।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১ ঘটিকা হতে ১২ ঘটিকা পর্যন্ত সময়ে রাজশাহী নগরের বোয়ালিয়া থানাধীন ভদ্রা মোড় এলাকায় র‌্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী ও রাজশাহী সিটি কর্পোরেশন এর নাজমুল আলম, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহী, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চলাচলের রাস্তায় অবৈধ স্থাপনা তৈরি করে জনসাধারনের চলাচলের প্রতিবন্ধকতা সৃস্টি করায় এবং আইন না মানায় ৩ ব্যাক্তিকে ভিন্ন ভিন্ন পরিমানে অর্থ দন্ড দেয়া হয়।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

মোবাইল কোর্ট পরিচালনা বিষয়ে জনাব নাজমুল আলম, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাজশাহী সিটি কর্পোরেশন বলেন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সকল প্রকার এনফোর্সমেন্ট ক্রার্যক্রম পরিচালনা করে রাজশাহী মহানগরকে সকলের নিরাপদ চলাচলের যোগ্য করে গড়ে তুলতে কাজ করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।