নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। ভোর ৫:২৮। ১১ জুন, ২০২৬।

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১০, ২০২৬ ৯:৪১ 👁️ ১২ views
Link Copied!

লালপুর (নাটোর) প্রতিনিধি : লালপু্রে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
জানা যায়, লালপুরের দুড়দুড়িয়ায় ইউনিয়নের নওপাড়া গ্রামের দুই কৃষক মোঃ নাজমুল ইসলাম ও মোঃ সুজন আলী নওসারা সুলতানপুর মাঠে ৩ বিঘা জমিতে পেঁপে চাষ করে। গাছে পেঁপে আসতে শুরু করেছে। বুধবার ( ১০ জুন) রাতে দুর্বৃত্তরা ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে।

আরও পড়ুনঃ  মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার : শিল্পমন্ত্রী

ভুক্তভোগী কৃষকদের পিতা মোঃ নাজিম মালিথা জানায় , নওসারা সুলতানপুর মাঠে তাদের মালিকানাধীন প্রায় ৩ বিঘা জমিতে রোপণ করা পেঁপে গাছগুলো অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা গভীর রাতে কেটে ফেলে রেখে যায়। সকালে জমিতে গিয়ে কৃষকরা গাছ কাটা অবস্থায় দেখতে পান।

আরও পড়ুনঃ  কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।