নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৪:৫৭। ১৭ জুন, ২০২৬।

শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে রাবি অধ্যাপক মুসতাক আহমেদকে অব্যাহতি

সেপ্টেম্বর ২, ২০২৪ ৭:১০ 👁️ ২৩ views
Link Copied!

রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মুসতাক আহমেদকে ক্লাস-পরীক্ষাসহ সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিভাগের এক সভায় এই সিদ্ধান্ত হয়।

রোববার (১ সেপ্টেম্বর) রেজিস্ট্রার দপ্তর, উপাচার্য দফতর ও নিজ বিভাগের সভাপতি বরাবর মুসতাক আহমেদের বিরুদ্ধে পৃথক স্মারক লিপি জমা দিয়েছেন।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

স্মারক লিপিতে শিক্ষার্থীরা মুসতাক আহমেদের বিরুদ্ধে গণহত্যায় সমর্থন ও উস্কানি দাতা, একাডেমিক পরিসরে অনিয়ম ও দুর্নীতি, শিক্ষার্থীদের যৌন হয়রানি ও বিভাগের ফান্ড থেকে আর্থিক কেলেঙ্কারিসহ নানা অভিযোগ তুলে ধরেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক! কমছে কৃষি জমি

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, অধ্যাপক ড. মুসতাক আহমেদকে চাকরিচ্যুত ও অপসারণের দাবি নিয়ে গতকাল (রোববার) বিভাগের শিক্ষার্থীরা একটি অভিযোগপত্র বিভাগীয় সভাপতি বরাবর দেয়। যেহেতু চাকরিচ্যুতের সিদ্ধান্ত আমরা নিতে পারি না। সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে পারে। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকের একাডেমিক সভায় সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহতির সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের প্রেরিত অভিযোগপত্রের ব্যাপারে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে ক্লাস-পরীক্ষাসহ সব প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।