নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: 'শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে শিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। শিক্ষা প্রদানের পাশাপাশি দেশ ও সমাজের অগ্রগতিতে শিক্ষকদের সহযোগিতা একান্ত প্রয়োজন'- শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে এমন মন্তব্য করেছেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। নওগাঁর নিয়ামতপুরে সোমবার (১জুন) সকাল ১১টায় নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিয়ামতপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সমিতি এই সংবর্ধনার আয়োজন করে। তিনি আরও বলেন, 'ইদানীং আমরা লক্ষ্য করেছি অন্যায়-অবিচার হতে মানুষ দূরে থাকতে পারছে না। এটা সমাজকে খারাপ বার্তা দিচ্ছে। সম্প্রতি উপজেলার বাহাদুরপুর গ্রামে ও গাজীপুরে নৃশংস দুটি ঘটনা ঘটে গেছে। শিক্ষা-দীক্ষা, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধ উন্নয়নে শিক্ষকদের জোরালো ভূমিকা থাকতে হবে।' এছাড়াও তিনি...
Developed by BDITHOST