নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সন্ধ্যা ৭:২০। ১ জুন, ২০২৬।

শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে শিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন : এমপি মোস্তাফিজুর রহমান

জুন ১, ২০২৬ ৬:০১ 👁️ ১৬ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ‘শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে শিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। শিক্ষা প্রদানের পাশাপাশি দেশ ও সমাজের অগ্রগতিতে শিক্ষকদের সহযোগিতা একান্ত প্রয়োজন’- শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে এমন মন্তব্য করেছেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

নওগাঁর নিয়ামতপুরে সোমবার (১জুন) সকাল ১১টায় নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ামতপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সমিতি এই সংবর্ধনার আয়োজন করে।

তিনি আরও বলেন, ‘ইদানীং আমরা লক্ষ্য করেছি অন্যায়-অবিচার হতে মানুষ দূরে থাকতে পারছে না। এটা সমাজকে খারাপ বার্তা দিচ্ছে। সম্প্রতি উপজেলার বাহাদুরপুর গ্রামে ও গাজীপুরে নৃশংস দুটি ঘটনা ঘটে গেছে। শিক্ষা-দীক্ষা, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধ উন্নয়নে শিক্ষকদের জোরালো ভূমিকা থাকতে হবে।’

এছাড়াও তিনি বলেন, ‘নিয়ামতপুর উপজেলার মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহী করতে আগামী দিনে সংবর্ধনার ব্যবস্থা করা হবে।’

আরও পড়ুনঃ  সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি ও বালাতৈড় দাখিল মাদ্রাসার সুপার এমএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, নিয়ামতপুর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, নিয়ামতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহা. তৈয়বুর রহমান, বটতলী মাদ্রাসার সুপার শাহজাহান আলী, চৌরাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নিয়ামত উল্লাহ্, গাংগইল- মহাভার দাখিল মাদ্রাসার সুপার মো. নওশাদ আলী। এছাড়াও উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভিক্ষা করছেন অভিনেত্রী মিতালি!

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বুধুরিয়া ডাঙ্গাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মমতাজ হোসেন। সঞ্চালনা করেন নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রভাষক ও আমকুড়া দাখিল মাদ্রাসার সুপার মো. জিয়াউর রহমান।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন শিক্ষক ও কর্মচারী সমিতির নেতারা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।