নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সাতটি তালা ভেঙ্গে ৩৪টি ল্যাপটপ চুরি, শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মে ১৯, ২০২৩ ৮:৫৭ 👁️ ৮৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর একটি শোরুম থেকে ৩৪টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুই চোর তালাগুলো ভেঙ্গে ল্যাপটপ নিয়ে যায়। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়েছে এ চিত্র। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টার মধ্যে নগরীর কাদিরগঞ্জ দড়িখড়বোনা মোড়ে তিনতলা একটি ভবনের দ্বিতীয় তলায় এই চুরির ঘটনা ঘটে।

এই শোরুমটি রাজশাহীর নগর ভবন সংলগ্ন এবং প্রধান সড়কের পাশেই। এমন একটি স্থানে সাতসকালে দুর্ধর্ষ চুরির ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই শোরুমের মালিকের নাম আল ইয়াসিন শিমুল। নগরীর কাজলা এলাকার বাসিন্দা তিনি। ৩৪টি ল্যাপটপ চুরি হওয়ায় তাঁর অন্তত ৮ লাখ ৬৮ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ নিয়ে তিনি মামলা করেছেন।

আরও পড়ুনঃ  বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

আল ইয়াসিন শিমুল জানান, দোতলায় উঠতে গেলে প্রথমেই নিচতলায় একটি তালা খুলতে হয়। বৃহস্পতিবার সকালে তাঁর ভাতিজা দোকানে ওঠার জন্য গেলে দেখেন নিচতলায় অন্য তালা লাগানো। বিষয়টি শিমুলকে জানানো হলে তিনি মোবাইলের সঙ্গে কানেকশন থাকা সিসি ক্যামেরা চেক করেন। এ সময় তিনি দেখেন অজ্ঞাত দুই চোর নিচতলায় আলাদা তালা লাগিয়ে গেছে। এর আগে দোতলায় তার দোকানের আরও ছয়টি তালা ভেঙ্গে ভেতরে ঢুকেছে। তারা দোকান থেকে মোট ৩৪টি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

চুরির বিষয়টি পুলিশকে জানানো হলে বোয়ালিয়া থানার একটি দল সরেজমিনে পরিদর্শন করেছে। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আলামত সংগ্রহ করেছে। পরে রাতে তিনি অজ্ঞাত দুই চোরের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন।

আরও পড়ুনঃ  মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, চুরির সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে চোরদের শনাক্ত করার কাজ চলছে। তবে শুক্রবার পর্যন্ত কোন অগ্রগতি হয়নি। দ্রুতই চোরেরা ধরা পড়বে বলে আশা করছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।