নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সন্ধ্যা ৬:২২। ৫ জুন, ২০২৬।

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত

জুন ৫, ২০২৬ ৪:৫৫ 👁️ ৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচিতে বাসের চাপায় একটি অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) ভোরে উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ৩ মাসের জন্য বন্ধ সুন্দরবনের দুয়ার

নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাছের সরকারের ছেলে মোতালেব সরকার (৪০); তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫); জামতৈল গ্রামের মৃত সোনাউল্লাহ মুদির ছেলে অটোভ্যানের চালক মো. নুরু (৪৫)।

আরও পড়ুনঃ  বেঙ্গালুরু নাকি গুজরাট: শেষ হাসি হাসবে কে?

বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর। ঘটনাস্থল থেকে তিনি বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় একটি অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এখনও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।’

আরও পড়ুনঃ  হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।