নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

জুলাই ২৬, ২০২৬ ৭:১২ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সোমবার (২৭ জুলাই) থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সরকারি বা বেসরকারি—উভয় মাধ্যমেই সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। এর আগে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধিতদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেম, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, মডেল মসজিদ, বায়তুল মোকাররম অফিস এবং ঢাকা হজ অফিস থেকে নিবন্ধন করা যাবে।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। এছাড়া হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগ, স্নায়ুবিক বা মানসিক রোগ, ডিমেনশিয়া, ক্যান্সারের চিকিৎসাধীন রোগী এবং যক্ষ্মা বা অন্যান্য সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা হজের অনুমতি পাবেন না। ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা কিংবা গর্ভধারণের শেষ দুই মাসেও ফিটনেস সনদ দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন ও প্যাকেজ নির্বাচন করতে হবে। নিবন্ধনের জন্য ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদসম্পন্ন পাসপোর্ট থাকতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।