অনলাইন ডেস্ক : ঈদে ঘরেফেরা মানুষের চাপে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে স্বাভাবিকের চেয়ে চার গুণ বেশি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে পৌনে ৪ কোটি টাকারও বেশি। অতিরিক্ত গাড়ির চাপে কিছুটা ধীরগতি থাকলেও সিরাজগঞ্জের কোনো মহাসড়কে যানজট ছিল না। মঙ্গলবার (২৬ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, সোমবার (২৫ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৪৬টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা। এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ৩২ হাজার ১৮৬টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ২১ হাজার ৬০টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮২ লাখ ১৭ হাজার...
Developed by BDITHOST