নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ১০:৪৪। ১৭ মার্চ, ২০২৬।

রাজশাহীতে বাউবির বিএ এবং বিএসএস প্রোগ্রামের সমন্বয়কারীদের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা

নভেম্বর ১১, ২০২৫ ৩:৩০
Link Copied!

আরিফুল ইসলাম, রাজশাহী : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বাউবি বিএ এবং বিএসএস প্রোগ্রামের সমন্বয়কারীগণের সঙ্গে আঞ্চলিক কেন্দ্রের প্রোগ্রাম অফিসার ও আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) মোছা: মোরশেদা খাতুন-এর সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

আঞ্চলিক পরিচালক মতবিনিময় সভায় মাঠ পর্যায়ে বাউবি’র একাডেমিক প্রোগ্রামের চলমান কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে করণীয় নির্ধারণ, বিএ এবং বিএসএস প্রোগ্রাম ২০২৬ এ শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, চলমান বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠান, সম্পূর্ণ দূর্নীতিমুক্ত থেকে শিক্ষার্থী পরিসেবা নিশ্চিতকরণের জন্য সকলকে অনুরোধ করেন।

আরও পড়ুনঃ  ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দূর্গাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ/সমন্বয়কারী মো: আব্দুল আজিজ, পঙ্গু শিশু নিকেতন সমন্বিত ডিগ্রী কলেজের সমন্বয়কারী মো: মোসাব আলী, ধোকড়াকুল ডিগ্রী কলেজের সমন্বয়কারী মো: মোজাফফর হোসেন, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো: শহীদুল্লাহ শেখ, সরদহ সরকারি কলেজের প্রভাষক মো: ওয়াহেদ আলী, পানিয়া নরদাশ ডিগ্রি কলেজ, রাজশাহী-এর সমন্বয়কারী মো: ফজলুল হক প্রমানিক।

আরও পড়ুনঃ  চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধারসহ দুইজন গ্রেপ্তার

এছাড়া আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক ও সংশ্লিষ্ট প্রোগ্রাম অফিসার মোহা: শামসুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালন করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।