নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীর নতুন পুলিশ সুপার নাঈমুল হাছানের যোগদান

নভেম্বর ২৯, ২০২৫ ৭:৪০ 👁️ ১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ নাঈমুল হাছান। শনিবার (২৯ নভেম্বর ) রাজশাহীর সদ্য বিদায়ী এসপি ফারজানা ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম মাইনুল ইসলাম-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ  পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

উল্লেখ্য, নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের পূর্ববর্তী কর্মস্থল মাদারীপুর জেলা। তিনি ২৫তম বিসিএস সফলতার সাথে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি তাঁর সততা ও দক্ষতার জন্য সমাধিক পরিচিত। তিনি রাজশাহী জেলার নবযোগদানকৃত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।

বিদায়ী পুলিশ সুপার ফারজানা ইসলাম বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের উদ্দেশ্যে আজ প্রস্থান গ্রহণ করেন। তিনি গত ২১ ডিসেম্বর ২০২৪ রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তাঁর অনন্য নেতৃত্ব, পেশাদারত্ব ও কর্তব্যনিষ্ঠার ফলে রাজশাহী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটে। এছাড়া বিভিন্ন সময় অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, ডাকাতি, খুন মামলার আসামি গ্রেফতার, হারানো মোবাইল উদ্ধার করে ভূয়সী প্রশংসা অর্জন করেন।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

পুলিশ সুপার দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন, এর মধ্যে চীন, অস্ট্রেলিয়া উল্লেখযোগ্য। এছাড়াও তিনি গত ২০১৮ ইং সাল হতে ২০১৯ ইং সাল পর্যন্ত কঙ্গোতে শান্তি মিশনে কাজ করে ভূয়সী প্রশংসা অর্জন করতে সক্ষম হন। উল্লেখ্য রাজশাহীতে তিনিই প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।