নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ২:০৬। ১১ মার্চ, ২০২৬।

ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর

ডিসেম্বর ১৪, ২০২৫ ১০:২০
Link Copied!

অনলাইন ডেস্ক : সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে তাকে নেওয়া হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছুই জানায়নি ডিবি পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় ডিবি কার্যালয় থেকে আনিস আলমগীর জানান, ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে তাকে সেখানে নেওয়া হয়। ডিবির পক্ষ থেকে তাকে জানানো হয়েছে, ডিবি প্রধান তার সঙ্গে কথা বলবেন।

আরও পড়ুনঃ  'ফ্যামিলি কার্ড' কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে ধানমন্ডি থেকে নেওয়া হয় এবং রাত আটটার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। এরপর থেকে তিনি সেখানে অপেক্ষা করছেন। ওই সময় পর্যন্ত তার সঙ্গে ডিবি প্রধানের কোনো কথা হয়নি।

আরও পড়ুনঃ  তানোরে তুলার গুদামে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তিনি আলোচনায় ছিলেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (অতিরিক্ত কমিশনার) মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা তাকে কথা বলার জন্য এনেছি। আমরা ইতোমধ্যে তার সাথে কথা বলা শুরু করেছি। তাকে হেফাজতে নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ডিবি-প্রধান বলেন, এ বিষয়ে আমরা আলোচনার পর সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত যাই হোক ঘণ্টাখানেকের মধ্যে গণমাধ্যমকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।