নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী সীমান্তে নিষিদ্ধ ব্রনকফ-সি সিরাপ জব্দ

ডিসেম্বর ১৯, ২০২৫ ৪:৩৪ 👁️ ১৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে নিষিদ্ধ ব্রনকফ-সি সিরাপ জব্দ করেছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) আনুমানিক রাত ১২: ৪০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাজির বাতান নামক এলাকায় কাঁচা রাস্তার পাশে ছদ্মবেশে অবস্থান করে।

আরও পড়ুনঃ  জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

দীর্ঘ সময় ছদ্মবেশ অবস্থায় থাকার পর দেখতে পায় যে, একজন চোরাকারবারী রাতের অন্ধকারে মোটর সাইকেল নিয়ে তাদের দিকে আসছে। চোরকারবারী বিজিবি’র আভিযানিক দলের কাছাকাছি আসার পর বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে তার নিকট থাকা একটি ব্যাগ রাস্তার পার্শ্বে ছুড়ে ফেলে মোটর সাইকেলের দিক পরিবর্তন করে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল উক্ত ব্যাগ তল্লাশী করে ভারতীয় ২৫ বোতল ব্রনকফ-সি সিরাপ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত ব্রনকফ-সি সিরাপ দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।