নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৯, মাদকদ্রব্য উদ্ধার

আগস্ট ৬, ২০২৩ ১:৪৪ 👁️ ৮৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পুলিশের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর রাত পর্যন্ত রাজশাহী নগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

আরও পড়ুনঃ  নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রাজশাহী মহানগর পুলিশের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নগর পুলিশ জানায়, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, পবা থানা ১ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদক ব্যবসায়ী রয়েছে।

আরও পড়ুনঃ  রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

মাদক মামলার আসামিদের কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।