নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ১১:৩১। ৩০ এপ্রিল, ২০২৬।

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

জানুয়ারি ১৬, ২০২৬ ৮:৩৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, ১৫ জানুয়ারি পরিচালিত অভিযানে মোট ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো: তুষার হোসেন (২৮) ও মো: নুর আলী (২৮)। তুষার রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মৃত রুহুল আমিন ভিকুর ছেলে এবং নুর আলী বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকার মৃত মাহাতাব আলীর ছেলে।

আরও পড়ুনঃ  মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌণে ৯টার দিকে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে চারখোটা লাইনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত তুষার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি তুষারের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এছাড়াও একই তারিখ দিবাগত রাত পৌণে ১টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একই থানার খরবোনা হিন্দুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী নুর আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে গ্রেপ্তারকৃত নুর আলীর সহযোগী অপর আসামি মো: রাজিব (২৮), কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি নুর আলীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ৪টি এবং পলাতক রাজিবের বিরুদ্ধে একই থানায় ২টি মামলা চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।