নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৪:৪৫ 👁️ ৩৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, চন্দ্রিমা থানার খড়খড়ি ললিতাহার গ্রামের মো: হায়দার আলীর ছেলে মো: টিপু সুলতান (২৮); মতিহার থানার খড়খড়ি গোরস্থানপাড়া গ্রামের মৃত শাবদুলের ছেলে রনি আহাম্মেদ (২৫); পবা থানার ঘোলহাড়িয়া (ডাঙ্গীরপাড়া) গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মো: জাহিদ হাসান (২৫) এবং একই থানার ঘোলহাড়িয়া (মিয়াপাড়া) গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মো: সুজন আলী (৩০)। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামি টিপুর বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ২ টি মামলা চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য যে, রাজশাহী মহানগরীর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সর্বমোট ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।