নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। ভোর ৫:৫৩। ২১ ফেব্রুয়ারি, ২০২৬।

সিরাজগঞ্জে মাছ বোঝাই নছিমন চাপায় শিশুর মৃত্যু

ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৫:১২
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ বোঝাই নছিমনের চাপায় তাবাসসুম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর গাড়িতে থাকা মাছ স্থানীয়রা নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাবাসসুম চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের লাইভ সম্প্রচার

জানা গেছে, উপজেলার রৌহাদহ বাজারের পূর্ব পাশে একটি বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজছিল। এ সময় দুই শিশু দৌড়ে সড়ক পার হতে গেলে পিছন দিক থেকে আসা মাছ বোঝাই নছিমন তাদের চাপা দেয়।

আরও পড়ুনঃ  সাংবাদিক কামাল মালিক মারা গেছেন

এতে ঘটনাস্থলেই তাবাসসুম মারা যায় এবং অপর শিশু গুরুতর আহত হয়। আহত শিশুকে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।

সলঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক এসআই মাহমুব কবির বলেন, নছিমনটি তাড়াশ থেকে সলঙ্গার দিকে মাছ নিয়ে যাচ্ছিল। দুর্ঘটনার পর গাড়িটি রাস্তার পাশের ক্ষেতে রেখে দেওয়া হয় এবং এতে থাকা মাছ স্থানীয় লোকজন নিয়ে যায়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।