স্টাফ রিপোর্টার : বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ করে। বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
রোববার (৮ মার্চ) রাত আনুমানিক ৩:৪০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে পরিত্যাক্ত একটি বস্তা তল্লাশী করে তার মধ্য হতে ২৫ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যে গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আরও পড়ুনঃ ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
