নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৯:৪৯। ১৭ মার্চ, ২০২৬।

পুঠিয়ায় মানহীন সেমাই কারখানাকে জরিমানা

মার্চ ১৬, ২০২৬ ৮:৫৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলায় মানহীন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি সেমাই ও বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মানহীন সেমাই ও কৃত্রিম রং জব্দ করে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধিতে ক্যাবের প্রতিবাদ সভা

সোমবার (১৬ মার্চ ) পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানের দিকনির্দেশনায় উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করা হচ্ছে এবং পণ্যে কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে। এসব মানহীন পণ্য বাজারজাতের প্রস্তুতিরও প্রমাণ পাওয়া যায়। এ সময় আনুমানিক ৫০ হাজার টাকার বেশি মূল্যের মানহীন সেমাই ও কৃত্রিম রং জব্দ করে তা ধ্বংস করা হয়। একই সঙ্গে দায়ী ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে ২০০ বোতল নেশা জাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেপ্তার ১

উপজেলা প্রশাসন জানায়, পবিত্র রমজান মাসে উপজেলাবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান জানান, ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিতভাবে বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুনঃ  সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।