নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১০:৫৩। ১৪ জুন, ২০২৬।

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

মার্চ ১৬, ২০২৬ ৯:৫৩ 👁️ ৮ views
Link Copied!

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হয়েছেন প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এবিষয়ে জানতে চাইলে অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, আমাদের কাছে এখনও প্রজ্ঞাপন আসেনি। তবে আমরা জানতে পেরেছি, নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। দ্রুতই নতুন উপাচার্যকে সব দায়িত্ব বুঝিয়ে দিবেন সাবেক উপাচার্য।

আরও পড়ুনঃ  মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

এবিষয়ে জানতে চাইলে নতুন এই উপাচার্য জানান, দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন। তবে অফিসিয়াল প্রজ্ঞাপন এখনও হাতে পাননি বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ড. ফরিদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও ইউট্যাবের সদস্য হিসেবে আছেন। ২০২২ সালে তিনি ব্যবসা অনুষদের ডিন হিসেবে বিএনপি-জামায়াত প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন।

১৯৯৬ সালে তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন ও ২০২০ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। শিক্ষা জীবনে তিনি ১৯৮৯ সালে মার্কেটিং বিভাগ থেকে অনার্স ও ১৯৯০ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুনঃ  পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স দুই বছর ধরে নিখোঁজ

এ ছাড়া ২০১৩ সালে তিনি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, ২০০৬ সালে সুইডেনের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন। এমনকি গবেষণায় কাজেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।