নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৮:৩৭। ২১ এপ্রিল, ২০২৬।

পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা

এপ্রিল ১৭, ২০২৬ ২:৪৩
Link Copied!

এস এম আব্দুর রহমান ,পুঠিয়া : পুঠিয়ায় চাঁদা না পেয়ে মামুনুর রশিদ জুয়েল (৫২) নামের এক মুদি ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে মাদকাসক্ত যুবক। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের কাউন্সিল বাজারের জুয়েলের মুদির দোকানে এ ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।

নিহত জুয়েল পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া ওর্য়াডের ইনছার আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শুক্রবার সকালে জুয়েল তার ব্যবসা প্রতিষ্ঠানটি খুলে। গরুর গোস্ত কিনে তার দোকানে ফিরে আসে।

আরও পড়ুনঃ  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

এসময় একই এলাকার কামালের ছেলে মাদকাসক্ত মাইনুল (৩০) জুয়েলের দোকানে ঢুকে চাঁদা দাবি করে।

জুয়েল চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বাকবিতন্ডর এক পর্যায়ে মাইনুলের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

ছুরিকাঘাতে জুয়েল মারাক্তক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আসেপাশের দোকান্দার ও এলাকাবাসী মাইনুকে ধরে দোকানের খুঁটিতে বেধে রাখে এবং গুরুতর জখম জুয়েলকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

সেখানে চিকিৎসাধীন অবস্থা জুয়েল মারা যায়। খবর পেয়ে পুঠিয়া থানক পুলিশ মাইনুলকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  নগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ

এব্যপারে পুঠিয়া থনার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, ম্ইনুলকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিহত জুয়েলের লাশের ময়নাতদন্তের জন্য রামের হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রয়াধীন রয়েছে বলে এ কর্মকর্তা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।