নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ২:৪৯। ১৮ এপ্রিল, ২০২৬।

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

এপ্রিল ১৭, ২০২৬ ১১:২৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলা নববর্ষ বরণ ১৪৩৩ ও রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় নগরীর লালনশাহ মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। এরপর অভিষেক উপলক্ষে রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল হুদা খান রুবেলসহ ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক।

আরও পড়ুনঃ  হামের টিকা উপলক্ষে রাসিকের স্বাস্থ্য সহকারিদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমাণে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী আমাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমি প্রশাসক হিসেবে নয়, সেবক হিসেবে নগরবাসীর সেবা করে যাচ্ছি। রাজশাহী মহানগরীকে আরো সুন্দর, স্বাস্থ্যকর, তিলোত্তমা ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এ কাজের আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুনঃ  নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

তিনি আরো বলেন, রাজশাহী থেকে অনেক শিল্পী জাতীয় পর্যায়ে সুনাম বয়ে এনেছেন। রাজশাহীর শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনকে আরো এগিয়ে নিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ সেলিম রেজা। সঞ্চালনায় করেন সংস্থার সাধারণ সম্পাদক রেজওয়ানুল হুদা খান রুবেল। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।