নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৯:৩৭। ২৯ এপ্রিল, ২০২৬।

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এপ্রিল ২৯, ২০২৬ ৪:২১
Link Copied!

স্টাফ রিপোর্টার : নানান আনুষ্ঠানিকতায় রাজশাহীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দৈনিক দেশ রূপান্তরের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান হাসান মিল্লাত, জাতীয় নাগরিক পার্টির রাজশাহী মহানগরের সভাপতি মোবাশ্বের আলী, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শ.ম সাজু।

আরও পড়ুনঃ  দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অনুষ্ঠানের প্রধান অতিথি মাহফুজুর রহমান রিটন দেশ রূপান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতায় বিশ্বাসী। আমরা আশা করি সঠিক ও বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম আমাদের সহযোগিতা প্রদান করবেন।

তিনি আরো বলেন, দেশ ও জাতির উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম সমাজের সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। দেশ রূপান্তর সত্যনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়ন যাত্রায় অবদান রাখবে বলে আশ আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবার সুযোগ দিয়েছেন। আমি দায়িত্ব নিয়েই নাগরিক সেবা সুনিশ্চিত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আপনারা আমাদের সহযোগিতা করুন। রাজশাহী মহানগরীকে বিশ্ব দরবারে তুলে ধরতে আমরা কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল আলিম। স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপু।

আরও পড়ুনঃ  তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

অনুষ্ঠানে গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার,দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, প্রবীন সাংবাদিক আব্দুস সবুর, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল মুস্তাফিজ, সাবেক সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, জুলাই ৩৬ এর মুখ্য সংগঠক ফয়সাল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অতিথিবৃন্দ দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। #

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।