নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সন্ধ্যা ৭:২১। ৪ মে, ২০২৬।

পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই

মে ৪, ২০২৬ ৪:২৭
Link Copied!

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনার প্রাথমিক প্রবণতায় বিজেপি এগিয়ে থাকায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে। ভারতীয় নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যে দেখা গেছে, এখন পর্যন্ত বিজেপি তিনটি, তৃণমূল কংগ্রেস একটি এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম) একটি আসনে এগিয়ে রয়েছে। যদিও এখনো কোনো আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি।

আরও পড়ুনঃ  নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তবে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রাথমিক প্রবণতায় অধিকাংশ আসনে বিজেপির শক্ত অবস্থানের ইঙ্গিত মিলছে। আনন্দবাজারের তথ্যমতে, গণনা হওয়া ভোটের প্রবণতায় বিজেপি ১০৫ আসনে এবং তৃণমূল ১০৩ আসনে এগিয়ে। হিন্দুস্থান টাইমসের হিসাবে বিজেপি ৪৬ আসনে, বিপরীতে তৃণমূল ২৪ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে এনডিটিভির প্রকাশিত তথ্যে বিজেপি ১৫৪ আসনে এবং তৃণমূল ১২১ আসনে লিড ধরে রেখেছে।

আরও পড়ুনঃ  পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

মোট ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগ ওঠায় দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। ওই আসনে পুনর্ভোট হবে ২১ মে এবং সেখানে ভোটগণনা অনুষ্ঠিত হবে ২৪ মে।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রেফতার

সোমবার সকাল থেকে রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রের ৪৫৮টি হলে ভোটগণনা শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হয়, এরপর শুরু হয় ইভিএমের ভোট গণনা। এবার সবচেয়ে বেশি ২৭ রাউন্ড ভোটগণনা হবে চুঁচুড়া কেন্দ্রে। অন্যদিকে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম ও বীজপুরে সবচেয়ে কম, ১০ রাউন্ড করে ভোট গণনা অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।