নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৯:০২। ১ জুন, ২০২৬।

জাপানে জিতল বাংলাদেশের নারী হকি দল

জুন ১, ২০২৬ ৭:০৭ 👁️ ১৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অ-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ বালক ও বালিকা উভয় দল অংশগ্রহণ করেছে। বালক দল আগেই এক ম্যাচ জিতলেও বালিকা দল প্রথম জয় পেয়েছে আজ। চায়নিজ তাইপেকে ২-০ গোল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে কনা আক্তার বাংলাদেশকে লিড এনে দেন। কনার গোলে এগিয়ে থেকে বাংলাদেশ বিরতিতে ড্রেসিংরুমে ফেরে। চাইনিজ তাইপে গোল পরিশোধের একের পর এক চেষ্টা করলেও ব্যর্থ হয়।

আরও পড়ুনঃ  সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

শেষ কোয়ার্টারের দশ মিনিটে বাংলাদেশ আরও এক গোল করে। বাংলাদেশের আক্রমণ থেকে রিয়ার গোলে জয় সুনিশ্চিত হয়। ম্যাচসেরা হয়েছেন তন্নী।

আরও পড়ুনঃ  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল

আগামীকাল চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। গতকাল ছেলেরা চীনের বিরুদ্ধে ৩-২ গোলে হেরেছিল। নারী দল প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে ১২ গোল হজম করেছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।