নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৮:২৬। ৮ জুন, ২০২৬।

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জুন ৮, ২০২৬ ৬:০৩ 👁️ ২৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসির একটি আভিযানিক দল জানতে পারে, পুঠিয়া থানার রাজবাড়ী এলাকায় কয়েকজন মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

আরও পড়ুনঃ  ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মো. পাপ্পু রাজ হাসান (৩৫) ও সম্রাট (২০)-কে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ১০০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১

গ্রেপ্তার পাপ্পু রাজ হাসান হলেন রাজশাহী জেলার বাসিন্দা এবং সম্রাটও একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে তাদের প্যান্টের পকেট থেকে ১২৩ পিস সরকার কর্তৃক নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।