নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১১:১৯। ১৪ জুন, ২০২৬।

গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

জুন ১৪, ২০২৬ ৮:৩২ 👁️ ৮৬ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে স্মার্টফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা, শপথ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) বেলা ১২টায় উপজেলার মহিশালবাড়ী আল-ইসলাহ্ ইসলামী একাডেমি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক, স্মার্টফোনে আসক্তি ও কিশোর অপরাধের বিরুদ্ধে প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন করে চরিত্র গঠনের শপথ নেন। শপথ গ্রহণ শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড প্রদান

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আহমেদ অনিক এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ রোধে শপথ বাক্য পাঠ করান কাওসার আলম সোহেল।

আরও পড়ুনঃ  দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

আয়োজকরা জানান, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪টি জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সংগঠনের সদস্যরা প্রতি মাসে নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে দেশজুড়ে এই স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করেন। বর্তমানে সংগঠনটির একটি প্রতিনিধি দল রাজশাহী বিভাগীয় সফরে রয়েছে।

আরও পড়ুনঃ  জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।